যৌন হয়রানি ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগে রাবি শিক্ষককে অব্যাহতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সহযোগী অধ্যাপক দুলাল আলী মোল্লাহকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

শিক্ষার্থীকে যৌন হয়রানিসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ ছিল। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এক শিক্ষার্থীকে যৌন হয়রানিসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সহযোগী অধ্যাপক দুলাল আলী মোল্লাহকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান হলো। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের ৫৪৬তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

-সাইমুন