ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন বাংলাদেশের গণমাধ্যমের জন্য আজ কালো দিন। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর এমডি ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, টেলিভিশনের মাহমুদ রাকিব, মুজাহিদ শুভ, মো. বেলায়েত হোসেন ও মোহাম্মদ আজহারুজ্জামানসহ পাঁচজন সাংবাদিককে জোরপূর্বক চাকরিচ্যুত করার ষড়যন্ত্র করা হয়েছে। ঘটনার পরিক্রমায় কিছু সাংবাদিককে অফিস থেকে বের করা হয়েছে, আবার কেউ কেউ অফিস প্রাঙ্গণে ঢুকতে পারেননি।
ডাকসু ভিপি আরও বলেন, “চব্বিশের জুলাই বিপ্লব ও এর প্রচারে যুক্ত থাকার কারণে এই সাংবাদিকদের উপর হেনস্থা করা হচ্ছে। কারো উপর জুলুম করা হবে না, সাংবাদিকদের কাজের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “সরকার, তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রধানদের প্রতি আমার অনুরোধ, সাংবাদিকদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করুন।”
-বেলাল










