কুমিল্লার ১১টি আসনে দায়িত্ব পালনে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য

ছবি: সংগৃহীত

কুমিল্লার ১১টি সংসদীয় আসনে আইনশৃঙ্খলা বাহিনীর ২৬ হাজার ৩৩৪ জন সদস্য দায়িত্ব পালনে প্রস্তুত বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান।

মঙ্গলবার বিকেলে কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে ভোটের দিনে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ও করণীয় নিয়ে সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনি দায়িত্বরতদের মধ্যে রয়েছেন ৩ হাজার ৯৭৯ জন পুলিশ সদস্য, ২ হাজার ৫০ জন সেনাবাহিনীর সদস্য, ৫০০ জন বিজিবি সদস্য এবং ১৯ হাজার ৩৮৩ জন আনসার সদস্য।

তিনি আরও জানান, কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মোট ৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় প্রায় ৫০ লাখ ভোটার রয়েছেন, যারা প্রায় দেড় হাজার ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রশাসনের এসব আয়োজনে জনমনে স্বস্তি ফিরবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

-সাইমুন