টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে বড় জুটির রেকর্ড নিউজিল্যান্ডের

পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় জুটির রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের টিম শেইফার্ট ও ফিন অ্যালেন। মঙ্গলবার চেন্নাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে ওপেনিংয়ে ১৭৫ রানের অপরাজিত জুটি গড়ে নতুন ইতিহাস গড়েন এই দুই ব্যাটসম্যান।

এই জুটির কল্যাণে নিউজিল্যান্ড ১০ উইকেটের দাপুটে জয় তুলে নেয়। শুধু ওপেনিং নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যে কোনো উইকেটে এটিই সর্বোচ্চ জুটির রেকর্ড।

এর আগে এই রেকর্ডটি ছিল ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও জস বাটলারের দখলে। ১৭০ রানের সেই জুটি এবার পেছনে ফেলে দিলেন শেইফার্ট ও অ্যালেন।

এই জুটি ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন এবং কোনো উইকেট না হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলেন। ফলে খুব অল্প সময়েই জয় নিশ্চিত হয় কিউইদের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সেরা পাঁচ জুটি

১. টিম শেইফার্ট ও ফিন অ্যালেন (নিউজিল্যান্ড) – ১৭৫
২. অ্যালেক্স হেলস ও জস বাটলার (ইংল্যান্ড) – ১৭০
৩. রাইলি রুশো ও কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) -১৬৮
৪. কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা)- ১৬৬
৫. রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান (আফগানিস্তান) – ১৫৪

-সাইমুন