মুগ ডাল ও খাসির পায়ার এই পদটি স্বাদে যেমন ভিন্ন, তেমনি পুষ্টিগুণেও সমৃদ্ধ।
উপকরন-
১। পেঁয়াজ
২। টমেটো
৩। লেবুর রস
৪। গোটা গরম মসলা
৫। পানি
৬। কাঁচা মরিচ
৭। আদা বাটা
৮। ভাজা সেদ্ধ মুগ ডাল
৯। কাজুবাদাম
১০। কিশমিশ
১১। পেস্তাবাদাম
১২। ধনে পাতা
১৩। বেবি সরষে চারা
১৪। ধনে পাতা তেল
১৫। অলিভের গুড়া
১৬।লবন
১৭। সরষে তেল
১৮। জিরে।
১৯।হলুদ গুঁড়া
২০।খাসির পায়া
প্রণালী-
প্রথমে হালকা আঁচে কড়াই সরষে তেল গরম করে নিব।তারপরে হালকা গরম মসলা ,গোটা গোল মরিচ ,জিরি করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব গোটা তেজপাতা। তারপর এবার দিয়ে দিব আদা বাটা,পেঁয়াজ বাটা।১/২ মিনিট ভালো করে ভেজে নিব।পরিমান মতো লবন।
এবার দিয়ে দিব খাসির পায়া ।তারপর দিয়ে দিব এক কাপ পানি , হলুদের গুরা,জিরা গুরা,হালকা আঁচে ৩০/৪০ মিনিট ঢেকে রাখব। মাজে মাজে ঢাকনা উঠিয়ে নেড়ে দিব।খাসির পায়া সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব।
এবার সেদ্ধ ডাল পানি জরিয়ে মিহি করে বেটে নিব।হালকা জল দিয়ে নাড়তে থাকব।এবার দিয়ে দিব লবন,হালকা করে গোল মরিচের গুড়া, ৩/৪ মিনিট নাড়তে থাকব। এবার এর মধ্যে দিয়ে দিব লেবুর রস,কাজুবাদাম, কিশমিশ,পেস্তাবাদাম, ধনে পাতা,বেবি সরষে চারা, ধনে পাতা তেল,অলিভের গুড়া ১০/১৫ মিনিট ।এবার রান্না করা খাসির পায়ার সাথে মিলিয়ে দিব।হালকা দমে রাখে দিব ২/৩ মিনিট তা হলেই তৈরী মুগ খাসির পায়া।
-বিথী রানী মণ্ডল










