ডাবের পানি প্রাকৃতিকভাবে শরীরকে হাইড্রেট করে এবং পুষ্টিগুণে ভরপুর একটি স্বাস্থ্যকর পানীয়।
এতে ৯০% জল থাকে, পাশাপাশি থাকে খনিজ লবণ, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রাকৃতিক শর্করা।
নিয়মিত ডাবের পানি পান করলে শরীরের পানিশূন্যতা দূর হয়, হজম ক্ষমতা বৃদ্ধি পায় এবং রোগপ্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। এছাড়া এটি কিডনি ও লিভারের স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করে, হৃৎপিণ্ড সুস্থ রাখে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক।
গরমকালে ঠাণ্ডা ডাবের পানি পান করলে শরীরের তাপমাত্রা কমে এবং শরীর সতেজ থাকে। নতুন গবেষণায় দেখা গেছে, ডাবের পানি স্বাভাবিক ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং শক্তি পুনরুদ্ধারে কার্যকর। এটি ক্রীড়াবিদদের জন্যও একটি প্রাকৃতিক শক্তির উৎস। তাই গরমকাল, শারীরিক পরিশ্রম বা সাধারণ দৈনন্দিন পানীয় হিসেবে ডাবের পানি স্বাস্থ্যকর এবং উপকারী।
-বিথী রানী মণ্ডল










