ডায়াবেটিস মানেই জীবনধারায় নানা রকম বিধি-নিষেধ মানা। অতিরিক্ত ক্যালরি ও কার্বোহাইড্রেটযুক্ত খাবার, অনিয়মিত ঘুম, মানসিক চাপ বা উদ্বেগ—সব মিলিয়ে রক্তে শর্করার মাত্রা তাড়াতাড়ি ওঠানামা করতে থাকে। এই কারণেই বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা।
তবে নিয়মিত শরীরচর্চা ও সুষম খাদ্যের পাশাপাশি কিছু বিশেষ মসলা নিয়মিত ডায়েটে রাখলে রোগ নিয়ন্ত্রণে অনেকটাই সাহায্য হয়।
১. আদা:
প্রদাহ কমানো এবং জীবাণুনাশে আদার গুণ অসাধারণ। আদার রস শরীরে ইনসুলিন উৎপাদনে সাহায্য করে, ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। আদা চায়ের সঙ্গে মিশিয়ে খেলে উপকার আরও বেশি।
২. মেথি:
ডায়াবেটিস নিয়ন্ত্রণে মেথি অত্যন্ত কার্যকর। সকালে ভেজানো মেথির পানি পান করুন অথবা রান্নায় মেথি ফোড়ন ব্যবহার করুন। নিয়মিত মেথি খেলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
৩. দারচিনি:
ডায়াবেটিকদের জন্য দারচিনি বিশেষ উপকারী। অল্প পরিমাণ দারচিনি গুঁড়ো রান্নায় মেশান অথবা ভেজানো দারচিনি জল পান করুন। ইনসুলিন হরমোন আরও সক্রিয় থাকে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
৪. জয়িত্রী:
অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর জয়িত্রী রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। চায়ের সঙ্গে অল্প জয়িত্রী মিশিয়ে খেলে ডায়াবেটিকরা উপকার পেতে পারেন।
৫. হলুদ:
হলুদে থাকা কারকিউমিন রক্তে শর্করার মাত্রা কমাতে সহায়ক। দুধের সঙ্গে মিশিয়ে খেলে এর কার্যকারিতা আরও বৃদ্ধি পায়।
এই মসলা গুলি প্রতিদিনের খাদ্যে অন্তর্ভুক্ত করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহজ হয় এবং রক্তে শর্করার ওঠানামাও কমে।
অবি/










