১৯ বিশ্ববিদ্যালয় ভর্তিতে আবেদন পড়েছে পৌনে তিন লাখ, কোন ইউনিটে কতজন নির্ধারন করা হলো

২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৭৩ হাজার ৫৫৪টি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার কোর কমিটির (২০২৫-২৬) সচিব ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক মন্তব্য করেন ।

তিনি বলেন, এবারের ভর্তি প্রক্রিয়ার আবেদনের সময়সীমা শেষ হয়েছে গত ৩০ ডিসেম্বর রাতে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট ২ লাখ ৭৩ হাজার ৫৫৪ শিক্ষার্থী গুচ্ছে আবেদন করেছেন। এর মধ্যে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ৫৯ হাজার ১৮৯, ‘বি’ (মানবিক) ইউনিটে ৯০ হাজার ৪০৪ এবং ‘সি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটে ২৩ হাজার ৯৬১ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

এর আগে গত ৭ ডিসেম্বর গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী গত ১০ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়, যা চলে ৩০ ডিসেম্বর পর্যন্ত। এছাড়া আগামী বছরের ২৭ মার্চ মার্চ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

 

রাসেল রানা