রান্নায় লবণ বেশি হয়ে গেলে মুহূর্তে ঠিক করার কৌশল

খাবার রান্না করতে গেলে সব সময় মনে রাখতে হয় স্বাদের কথা। কারণ, ঠিকঠাক ঝাল, লবণ ঠিকমতো না হলে খাবারের সঠিক স্বাদ আসে না। এর জন্য রান্না করার সময় পরিমাণ ও পরিমাপের অনুপাত ভালো করে মাথায় রাখতে হয়। তবে অনেক সময় দেখা যায় যে বেশি পড়ে যায়, যার ফলে খাবারের স্বাদ পাল্টে যায়। আপনার সঙ্গে যদি এমনটা হয়, তাহলে আজকের প্রতিবেদন রইল এই সমস্যার সমাধান। দেখে নিন খাবারে নুন বেশি হলে, তা ঘরোয়া পদ্ধতিতে ঠিক করবেন।

রান্নায় নুনের গরমিল? এই টোটকাগুলি জানলে আর ভয় নেই :

  • ঝোলের মধ্যে নোনতা ভাব বেশি হয়ে গেলে ব্যবহার করতে পারেন ফ্রেশ ক্রিম। এতে খাবারের স্বাদ একদিকে যেমন বাড়বে। অপরদিকে নোনতা ভাব সহজে কেটে যাবে। পাশাপাশি বাড়িতে ক্রিম না থাকলে দিতে পারেন টক দই।
  • খাবারের নুন বেশি হয়ে গেলে, আপনি আটার বল ছোট ছোট করে বানিয়ে নিন। এরপর সেগুলো রান্নার মধ্যে ফেলে দিন। দেখবেন অতিরিক্ত লবণ, আটা শুষে নেবে। এভাবেই আপনি ডাল অথবা যে কোনো ঝোল ধরনের রান্নাতে এই টোটকা কাজে লাগাতে পারেন।
  • গ্রেভি বা কারি তৈরি করার সময় যদি অতিরিক্ত লবণ পড়ে যায়, তাহলে দুধ ব্যবহার করতে পারেন। এর জন্য ব্যবহার করবেন ফুল ফ্যাট দুধ। এছাড়াও দুধের বদল আপনি ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন।
  • হাত ফসকে লবণ পড়ে গেলে সেই খাবারে আপনি পেঁয়াজ মিশিয়ে দিতে পারেন। অথবা পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারেন। এতে খাবারের স্বাদ একদিকে যেমন বাড়বে, অপরদিকে খাবার নোনতা লাগবে না।

সাবিনা নাঈম