বিবাহ বিচ্ছেদের কারণ প্রকাশ করলেন ইমাদ ওয়াসিমের স্ত্রী

পাকিস্তানি ক্রিকেটার ইমাদ ওয়াসিমের স্ত্রী সান্নিয়া আশফাক তাঁদের বিবাহবিচ্ছেদের কারণ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি তৃতীয় পক্ষের জড়িত থাকার অভিযোগ তুলেছেন। ইমাদ ও সান্নিয়া উভয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিচ্ছেদের বিষয়টি প্রকাশ করেছেন।

ইমাদ ও সান্নিয়া ২৬ আগস্ট ২০১৯ সালে ইসলামাবাদে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাদের তিনটি সন্তান রয়েছে। সান্নিয়া তার পোস্টে উল্লেখ করেছেন, নানা কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি স্ত্রী ও মা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে শেষ পর্যন্ত তৃতীয় পক্ষের জড়িত থাকার কারণে তাঁদের সম্পর্ক ভেঙে যায়।

সান্নিয়া আরও দাবি করেছেন, কেউ একজন ইমাদকে বিয়ে করতে চেয়েছিলেন, যা তাঁদের বিবাহবিচ্ছেদের মূল কারণ হিসেবে কাজ করেছে।

এমইউএম/