জকসু নির্বাচনে সাংবাদিকদের ক্যাম্পাস প্রবেশে ‘গেটপাস’ নিতে হবে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে সংবাদ সংগ্রহের জন্য মূলধারার গণমাধ্যমকর্মীদের ‘গেটপাস’ সংগ্রহের অনুরোধ জানিয়েছে জকসু নির্বাচন কমিশন।

শনিবার জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান একটি অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেবল মূলধারার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এই নির্বাচন অনুষ্ঠান সম্প্রচার ও সংবাদ সংগ্রহের অনুমতি প্রদান করা হবে। নির্বাচনের দিন ক্যাম্পাসে প্রবেশের জন্য আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে প্রধান নির্বাচন কমিশন বরাবর আবেদন করতে হবে।

দীর্ঘ বিরতির পর আগামী ৩০ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বিধায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।