সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (NTU) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষায় বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে। এটি ঘোষণা করেছে সাংহাই র্যাঙ্কিং সংস্থা, যা ‘গ্লোবাল র্যাঙ্কিং অব একাডেমিক সাবজেক্টস’ শিরোনামে এ তালিকা প্রকাশ করে।
২০২৫ সালের এ র্যাঙ্কিংয়ে NTU প্রথম স্থানে থেকে ২৮৯ পয়েন্ট অর্জন করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে চীনের সিনহুয়া ইউনিভার্সিটি (২৮৪.৭ পয়েন্ট)। শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে এশিয়ার তিনটি বিশ্ববিদ্যালয়, বাকিগুলো উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ায় অবস্থিত।
শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয় (এআই বিভাগ):
১. নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, সিঙ্গাপুর – ২৮৯
২. সিনহুয়া ইউনিভার্সিটি, চীন – ২৮৪.৭
৩. টরন্টো ইউনিভার্সিটি, কানাডা – ২৬৫.৯
৪. ঝেজিয়াং ইউনিভার্সিটি, চীন – ২৪৮.৮
৫. আলবার্টা ইউনিভার্সিটি, কানাডা – ২৪৬.২
৬. কার্নেগি মেলন ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র – ২৪১.৩
৭. ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, লস অ্যাঞ্জেলেস – ২৩৭.৫
৮. ইউনিভার্সিটি অব টেকনোলজি, সিডনি – ২৩৫
৯. মন্ট্রিয়েল ইউনিভার্সিটি, কানাডা – ২৩৪.৫
১০. স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র – ২২৮.৯
তালিকায় ১২ নম্বরে আছে হার্ভাড বিশ্ববিদ্যালয় (২২৫.১) এবং ১৭ নম্বরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (২১০.২)।
২০২৫ সালের র্যাঙ্কিংয়ে প্রায় ২ হাজার বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে। বিশেষভাবে এআই প্রোগ্রামের জন্য ৪০০ বিশ্ববিদ্যালয়কে তালিকাভুক্ত করা হয়েছে, যাদের ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে কমপক্ষে ১০০টি বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করতে হয়েছে।
র্যাঙ্কিং নির্ধারণে শিক্ষকদের গুণগত মান, গবেষণার পরিমাণ ও মান, গবেষণার প্রভাব এবং আন্তর্জাতিক সহযোগিতা বিবেচনা করা হয়েছে।
সাংহাই র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক র্যাঙ্কিং নামেও পরিচিত। ২০০৩ সালে চীনের সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয় এই র্যাঙ্কিং প্রকাশ শুরু করে। কোয়াকোয়ারেলি সাইমন্ডস এবং টাইমস হায়ার এডুকেশনের পাশাপাশি এটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং হিসেবে বিবেচিত।
মালিহা










