গুম সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আটক ১০ সেনা কর্মকর্তাকে আজ মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে বিজিবি, পুলিশ ও র্যাবের উপস্থিতিতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আওয়ামী লীগ সরকারের সময়ে র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুমের অভিযোগে দায়ের করা এ মামলায় মোট আসামির সংখ্যা ১৭ জন। তাঁদের মধ্যে ১০ জন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন এবং সবাই সেনাবাহিনীর কর্মকর্তা। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন পাঁচজন ব্রিগেডিয়ার জেনারেল: মো. জাহাঙ্গীর আলম মো. কামরুল হাসান, তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. মাহাবুব আলম ও কে এম আজাদ; দুজন কর্নেল:আনোয়ার লতিফ খান এবং আবদুল্লাহ আল মোমেন; তিনজন লে. কর্নেল: সাইফুল ইসলাম সুমন, মো. সারওয়ার বিন কাশেম এবং মো. মশিউর রহমান। এ মামলায় পলাতক রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এবং র্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদসহ বেশ কয়েকজন আসামি ।
সাবরিনা রিমি/










