নিউ ইয়র্কে ভিডিও গেম কোম্পানি ভ্যালভের বিরুদ্ধে জুয়া সংক্রান্ত মামলা

নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল Letitia James Valve-কে মানহাটান রাজ্যের আদালতে মামলায় অভিযুক্ত করেছেন “লুট বক্স” ব্যবহার করে অনৈতিক জুয়া প্রচারের জন্য।

লুট বক্স হলো ভার্চুয়াল আইটেম জিতার জন্য প্লেয়ারদের থেকে রিয়েল মানি নেয়ার একটি সিস্টেম। অভিযোগে বলা হয়েছে, এই প্রক্রিয়ায় মূল্যবান আইটেম জেতা কঠিন, এবং অনেক সময় আইটেমের মূল্য মাত্র কয়েক পয়সা। এ ধরনের মডেল শিশুদের মধ্যে আসক্তি সৃষ্টি করতে পারে।

জেমস বলেন, “ভ্যালভের লুট বক্সগুলো বিশেষভাবে ক্ষতিকর, কারণ এগুলো শিশু এবং কিশোরদের মধ্যে প্রচলিত।”
অভিযোগে বলা হয়েছে, যারা ১২ বছরের মধ্যে জুয়ার সঙ্গে পরিচিত হয়, তারা পরবর্তী জীবনে সমস্যাযুক্ত জুয়াড়ি হওয়ার সম্ভাবনা চারগুণ বেশি।

অ্যাটর্নি জেনারেল ভ্যালভের উপার্জিত অবৈধ অর্থের তিন গুণ জরিমানা এবং খেলোয়াড়দের জন্য ক্ষতিপূরণ দাবি করছেন।

এর আগে, ২০২৫ সালে Federal Trade Commission সিঙ্গাপুর ভিত্তিক Cognosphere (HoYoverse) কে শিশুদের প্রতারণার জন্য ২০ মিলিয়ন ডলার জরিমানা করেছিল।

সূত্র: রয়টার্স

সাবরিনা রিমি/