মেথি শাক খুবই পুষ্টিকর এবং স্বাদে সামান্য তিতকুটে হলেও সঠিকভাবে রান্না করলে অসাধারণ লাগে।
উপকরণ: মেথি শাক ২ কাপ (ভালো করে ধোয়া ও কুচি করা), পেঁয়াজ কুচি ১টি মাঝারি, রসুন কুচি ৪/৫ কোয়া, শুকনা মরিচ ২/৩টি, কাঁচা মরিচ ২টি (চিরে নেওয়া), আলু ১টি (ছোট কিউব করে কাটা), লবণ স্বাদমতো, হলুদ গুঁড়া, আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, তেল ২ টেবিল চামচ
রান্নার পদ্ধতি: প্রথমে কড়াইয়ে তেল গরম করে শুকনা মরিচ ও রসুন দিয়ে হালকা ভেজে নিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে নরম ও হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর আলু কিউবগুলো দিয়ে হলুদ ও সামান্য লবণ দিয়ে ঢেকে ৫–৬ মিনিট ভেজে নিন যাতে আলু আধা সেদ্ধ হয়। এবার কুচানো মেথি শাক দিয়ে দিন। শাক একটু চুপসে গেলে বাকি লবণ, মরিচ গুঁড়া ও কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে দিন। মাঝারি আঁচে ঢেকে ৫–৭ মিনিট রান্না করুন। পানি ছাড়লে ঢাকনা খুলে নাড়তে থাকুন, যতক্ষণ না শুকনো ভাজির মতো হয়ে যায়।
-বিথী রানী মণ্ডল










