এনার্জি বুস্টার ‘খেজুর-ওটস স্মুদি’

​ইফতারে শরবতের পাশাপাশি এমন একটি পানীয়র প্রয়োজন যা তাৎক্ষণিক ক্যালরি এবং সারাদিনের হারানো খনিজ উপাদান ফিরিয়ে দেবে। খেজুরের প্রাকৃতিক মিষ্টি আর ওটসের ফাইবার মিলে তৈরি এই স্মুদিটি যেমন পেট ভরা রাখে, তেমনি এটি শরীরের ক্লান্তি দূর করতে টনিকের মতো কাজ করে।

​উপকরণ: ​নরম খেজুর: ৫-৬টি (বিচি ছাড়ানো), ​ওটস ২ টেবিল চামচ (হালকা টেলে নেওয়া), ​ঠান্ডা তরল দুধ: ১ গ্লাস, ​কলা ১টি (মাঝারি), ​কাঠবাদাম ৩-৪টি, মধু ১ চা চামচ ,​বরফ কুচি স্বাদমতো

 প্রণালি:
প্রথমে ওটসগুলোকে সামান্য গরম প্যানে ২ মিনিট টেলে নিন যাতে কাঁচা গন্ধ চলে যায়।
ব্লেন্ডারে খেজুরের টুকরো, কলা, টেলে রাখা ওটস এবং কাঠবাদাম দিয়ে সামান্য দুধ মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন।এবার বাকি ঠান্ডা দুধটুকু এবং বরফ কুচি দিয়ে আবারও কয়েক সেকেন্ডের জন্য ব্লেন্ড করুন।
যদি বেশি মিষ্টি পছন্দ করেন তবে সামান্য মধু যোগ করতে পারেন, তবে খেজুর আর কলার নিজস্ব মিষ্টিই যথেষ্ট। গ্লাসে ঢেলে ওপরে সামান্য বাদাম কুচি ছিটিয়ে ইফতারে পরিবেশন করুন। এটি কেবল পানীয় নয়, বরং একটি পুষ্টিকর ছোটখাটো খাবার যা আপনাকে সেহরি পর্যন্ত চনমনে রাখবে।

-বিথী রানী মণ্ডল