ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম হিসেবে শরীরে ট্যাটু করা সঠিক কি না জানতে প্রশ্ন তুলেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভেরিফায়েড ফেসবুকে লাল ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে তিনি লিখেছেন, “আব্রাহাম ট্যাটু করতে চাচ্ছে। একজন মুসলিম হিসেবে এটা কি সঠিক, প্লিজ কমেন্ট করবেন।
মন্তব্যের ঘরে নেটিজেনরা প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। কেউ লিখেছেন, “ইসলামে ট্যাটু নিষিদ্ধ, বাচ্চাদের না করাই ভালো।আরেকজন বলেন, বাঁশটা জায়গা মতো দিছেন আপু, তবে আব্রামকে ট্যাটু করাবেন না।
অভিনেত্রী নিজে এখনও কোনো মন্তব্য করেননি এবং প্রশ্নটি কোনো নায়িকার উদ্দেশে করা হয়েছে কি না, তা স্পষ্ট করেননি। বর্তমানে অপু বিশ্বাস ‘সিক্রেট’ ও ‘দুর্বার’ সিনেমার কাজে ব্যস্ত আছেন, যেখানে তরুণ নায়ক আদর আজাদ এবং অভিনেতা সজলের সঙ্গে তার দেখা যাবে।
-বিথী রানী মণ্ডল










