তেজাবী সোনার দাম ভরিতে কমলো তিন হাজারের বেশি

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ফের সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩,২৬৬ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। ফলে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি এখন ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকায় নেমেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এই দাম ছিল ২ লাখ ৫৮ হাজার টাকা।

বাজুস বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম সকাল সাড়ে ৯টা থেকে কার্যকর হয়েছে। সংস্থাটি জানিয়েছে, তেজাবী (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও দাম সমন্বয় করা হয়েছে।

নতুন বেঁধে দেওয়া দামের ভিত্তিতে সোনার মূল্য এইরূপ:

  • ২২ ক্যারেট: ২,৫৫,৫৫৮ টাকা প্রতি ভরি
  • ২১ ক্যারেট: ২,৪৩,৯৫৩ টাকা প্রতি ভরি
  • ১৮ ক্যারেট: ২,০৯,০৭৭ টাকা প্রতি ভরি
  • সনাতন পদ্ধতি: ১,৭১,১১১ টাকা প্রতি ভরি

সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি ভরির দাম:

  • ২২ ক্যারেট: ৬,৩৫৭ টাকা
  • ২১ ক্যারেট: ৬,০৬৫ টাকা
  • ১৮ ক্যারেট: ৫,১৯০ টাকা
  • সনাতন পদ্ধতি: ৩,৯০৭ টাকা

বিশ্ব বাজারে সোনার দামও নিম্নমুখী রয়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪,৯৩৫ ডলার, যা আগের দিন ছিল ৪,৯৫৮ ডলার। এর আগে ৩০ জানুয়ারি দাম ছিল ৫,২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫,৫৫০ ডলার।

গত মাসের শেষে বিশ্ববাজারে সোনার দাম দ্রুত বাড়ার কারণে দেশের বাজারেও রেকর্ড পরিমাণ বৃদ্ধি দেখা দিয়েছিল। ২৯ জানুয়ারি সকালেই বাজুস একবারে ভরিপ্রতি ১৬,২১৩ টাকা দাম বাড়ায়, ফলে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

-এমইউএম