রমজান উপলক্ষে বৈশাখী টিভিতে বিশেষ অনুষ্ঠানমালা

বৈশাখী টিভিতে এ রমজান মাসে প্রতিদিন থাকবে ধারাবাহিক নাটক ‘রহমত’। বিকাল ৬টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটকটি। নাটকটি রচনা করেছেন আল আমিন স্বপন, পরিচালনা করছেন মামুন আব্দুল্লাহ, ব্যবস্থাপনা করেছেন লিটু সোলায়মান। নাটকের সার্বিক তত্বাবধান করছেন টিপু আলম মিলন।

‘রহমত’ নাটকে দেখা যাবে মফস্বল শহরের সুন্দরগঞ্জ গ্রামে আলী মাষ্টার ও তার পরিবারের গল্প। পরিবারিক নৈতিক শিক্ষা, রোজা, সামাজিক দায়িত্ব এবং জীবনের নানান শিক্ষা তুলে ধরা হয়েছে এতে।

বৈশাখী টিভিতে প্রতিদিন বিকাল ৪টা ২৫ মিনিটে থাকবে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ‘রমজানের স্বাস্থ্য ভাবনা’। দেশের বিশেষজ্ঞ ডাক্তাররা অংশ নেবেন এবং স্বাস্থ্য রক্ষা, রমজান মাসে সঠিক জীবনযাপন নিয়ে পরামর্শ দেবেন।

প্রতিদিন বিকাল ৫টা ১৫ মিনিটে সরাসরি ইসলামী অনুষ্ঠান ‘রমজানের সওগাত’ প্রচারিত হবে। এখানে রমজানের ফজীলত, আল কুরআন ও হাদিসের আলোকে ঈমান, আমল এবং ইসলামের বিভিন্ন মৌলিক বিষয় আলোচনা করা হবে।

রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘মহলা’ প্রচারিত হবে। এটি পুরান ঢাকার মহল্লার গল্প কেন্দ্র করে প্রেম, দ্বন্দ্ব, পারিবারিক সম্পর্ক এবং নৈতিক শিক্ষা তুলে ধরবে নাটকটি। নাটকটি পরিচালনা করছেন ফরিদুল হাসান, রচনা করেছেন বিদ্যুৎ রায়।

সঙ্গীত ও সিনেমার আয়োজন:

সকাল ৮টা ২০ মিনিটে বৈশাখীর সকালের গান।

সকাল ১০টায় বাংলা সিনেমা ‘আগন্তুক’।

দুপুর ২টা ২০ মিনিটে বাংলা সিনেমা ‘ভালোবাসা আজকাল’।

রাত ৮টায় মিউজিক্যাল শো ‘তিব্বত লাক্সারী সোপ গোল্ডেন সং’, গাইবেন চম্পা বনিক।

বৈশাখী টিভির রমজান প্রোগ্রাম সাজানো হয়েছে দর্শক-মনোরঞ্জন, নৈতিক শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা এবং ইসলামী জ্ঞান একসঙ্গে উপস্থাপনের জন্য।

-সাইমুন