মন্ত্রিপরিষদ বিভাগের সাম্প্রতিক প্রজ্ঞাপন অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টা ও তাদের পরিবারের সম্পদের বার্ষিক বিবরণী জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। ২০২৪ সালের ১ অক্টোবর জারিকৃত নীতিমালা অনুসরণ করে ২০২৪ ও ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত এই হিসাব বিবরণী তৈরি করা হয়েছে।
প্রকাশিত তথ্যে দেখা যায়, বিনোদন জগৎ থেকে আসা সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদের চিত্রে বৈপরীত্য রয়েছে।
গত এক বছরে ফারুকীর সম্পদ কিছুটা কমলেও তার স্ত্রীর সম্পদের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
নুসরাত ইমরোজ তিশা: ২০২৪ সালের ৩০ জুন তার মোট সম্পদ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। মাত্র এক বছরের ব্যবধানে ২০২৫ সালের ৩০ জুন তা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ, এক বছরে তার সম্পদ বেড়েছে প্রায় ১ কোটি ৫৯ লাখ টাকা।
মোস্তফা সরয়ার ফারুকী: বিপরীতে, ফারুকীর সম্পদ গত বছরের তুলনায় প্রায় ১১ লাখ ৭৪ হাজার টাকা কমেছে। ২০২৪ সালে তার সম্পদের পরিমাণ ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা থাকলেও ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়।
-বিথী রানী মণ্ডল










