বসন্ত বরণ উপলক্ষে কুড়িগ্রাম সরকারি কলেজে বর্ণাঢ্য আয়োজন

বাংলা নতুন বছরের আগমনী বার্তা ও বসন্তের আনন্দকে বরণ করে নিতে “বসন্ত বরণ ১৪৩২” উপলক্ষে কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গণে এক আনন্দঘন ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটির আয়োজন করেন কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ। রঙিন পোশাক, ফুল, আলপনা ও সাংস্কৃতিক পরিবেশনায় পুরো কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করেন কলেজ কর্তৃপক্ষ। তাদের সহায়তায় শৃঙ্খলাপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পুরো আয়োজন সম্পন্ন হয়।
শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন তাদের মধ্যে সংস্কৃতিচর্চা ও সৌহার্দ্য বৃদ্ধি করে। ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

-বেলাল