গরমে স্বস্তি পেতে হালকা রঙের পোশাক কেন সেরা

হালকা গরমে পোশাকের রং নির্বাচন করলে শরীর আরাম পায়, ঘাম কম লাগে এবং দেখতে ফ্রেশও লাগে। আমাদের দেশের আবহাওয়ার মতো গরম-আর্দ্র পরিবেশে সঠিক রং বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।

হালকা গরমে সবচেয়ে ভালো হয় হালকা বা ফিকে রঙের পোশাক পরা। যেমন সাদা, অফ হোয়াইট, হালকা নীল, লেমন, প্যাস্টেল গোলাপি, মিণ্ট সবুজ ইত্যাদি। এই রংগুলো সূর্যের আলো কম শোষণ করে এবং শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। বিশেষ করে সাদা বা হালকা রঙের কাপড় তাপ প্রতিফলিত করে, ফলে গরম কম লাগে।

অন্যদিকে কালো, গাঢ় নীল, গাঢ় বাদামি বা গাঢ় সবুজের মতো গাঢ় রংগুলো তাপ বেশি শোষণ করে। তাই হালকা গরমে এই ধরনের রং এড়িয়ে চলাই ভালো, কারণ এগুলো শরীরকে আরও গরম অনুভব করাতে পারে।তবে শুধু রং নয়, কাপড়ের ধরণও গুরুত্বপূর্ণ। হালকা গরমে কটন, লিনেন বা নরম সুতির কাপড় পরলে শরীর স্বস্তি পায় এবং বাতাস চলাচল সহজ হয়।

সব মিলিয়ে বলতে গেলে হালকা গরমে হালকা, ফ্রেশ ও প্যাস্টেল শেডের পোশাকই আপনার জন্য সবচেয়ে আরামদায়ক এবং স্টাইলিশ পছন্দ হবে।

-বিথী রানী মণ্ডল