সিইসির সঙ্গে ১১ দলীয় জোটের সাক্ষাৎ; জাল ভোট, কেন্দ্র দখল ও কারচুপির অভিযোগ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ১১-দলীয় জোটের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে জামায়াতে ইসলামী’র সহকারি সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল সারাদেশে বিভিন্ন ভোটকেন্দ্রে জাল ভোট, কেন্দ্র দখল ও অনিয়ম কারচুপির অভিযোগের কথা জানান।

 

তিনি বলেন, সারাদেশের বিভিন্ন জায়গায় ভোটকেন্দ্রে বিভিন্ন সমস্যা হয়েছে, সেগুলো তুলে ধরেছি। এ সমস্ত দিকগুলো আশা করি ইসি পদক্ষেপ নেবে।

মোয়াজ্জেম হোসেন বলেন, সারাদেশে ৪৩ হাজার কেন্দ্র। এরমধ্যে কমিশনের পক্ষ থেকে তথ্য আসছে, ৩২ হাজারের মধ্যে এত পরিমাণ ভোট কাস্ট হয়েছে। কমিশন আমাদেরকে বলছে, ১০ হাজারের হিসাবটা এখনও আসেনি, আমরা এটা যুক্ত করে দেবো।

 

-মেহেরীন//