জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।
দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় জানান, বিকেল সাড়ে ৫টা ও রাত ১০টায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিং করা হবে।
আরাফাত জানান, দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।
এদিকে, নির্বাচন ও ভোটগ্রহণ সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা বা অভিযোগ থাকলে এনসিপি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তা জানাতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
নির্বাচন পরিস্থিতি নিয়ে এনসিপির এই জরুরি সংবাদ সম্মেলনে কী কী ঘোষণা আসে তা জানা গেলে সংবাদে আপডেট করা হবে।
-এমইউএম










