ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ অভিনেত্রী পূর্ণিমা সম্প্রতি ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন। সেখানে তার একটি মজার অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি।
সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে একজন যুবকের সঙ্গে পূর্ণিমার সংক্ষিপ্ত কথোপকথন। যুবকটি তার দিকে তাকিয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, “চেহারা দেখে তো একদম পূর্ণিমা আপুর মতো লাগছে।”
সরাসরি প্রশংসা শুনে স্বভাবসুলভ হাস্যোজ্জ্বল ভঙ্গিতে প্রতিক্রিয়া দেন পূর্ণিমা। মজার ছলে তিনি বলেন, “আমাকেও সবাই বলে, আমার চেহারা নাকি দেখতে পূর্ণিমার মতো লাগে।”
ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশের পর ভক্ত ও নেটিজেনরা ব্যাপকভাবে উপভোগ করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, চিরযৌবনা এই নায়িকার চেহারার উজ্জ্বলতা যেন সময়ের সঙ্গে আরও বেড়েছে।
পূর্ণিমা ইবাদতের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন এবং সেখানে থেকে মাঝে মাঝে বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের সঙ্গে যুক্ত ছিলেন।
ঢাকাই চলচ্চিত্রের অন্যতম এই নায়িকা দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন। বর্তমানে সিনেমার কাজ কমিয়েছেন, তবে বিশেষ অনুষ্ঠান ও কাজের জন্য তাকে প্রায়ই উপস্থাপনায় দেখা যায়।
-বিথী রানী মণ্ডল










