রমজানে নেটিজেনদের মনোযোগ কেড়েছে হানিয়ার বিয়ের খবর

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির তার সৌন্দর্য ও অভিনয় দক্ষতার মাধ্যমে ইতোমধ্যেই লাখো ভক্তের মন জয় করেছেন। তবে মাঝেমধ্যেই তাকে নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। সম্প্রতি তার নেটিজেনদের মনোযোগ কেড়েছে অসীম আজহারের সঙ্গে বিয়ের খবর।

পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদনের অনুযায়ী, হানিয়া ও পাকিস্তানি গায়ক অসীম আজহার আবারো সম্পর্কের জটিলতাকে জয় করে রমজান মাসে ঘরোয়া আয়োজনে বিয়ে করতে যাচ্ছেন। তবে এখনও হানিয়া বা অসীম এবং তাদের টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

উল্লেখযোগ্য, এই দুই তারকা একসময় পাকিস্তানি শোবিজের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন। তারা ২০১৮-২০১৯ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন এবং ২০২০ সালে হানিয়া প্রকাশ্যে বলেন, “আমরা শুধু ভালো বন্ধু।” হানিয়া-অসীমের সম্পর্কের বিচ্ছেদের পর গায়ক অসীম বাগদান করেন ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী মেরুব আলীর সঙ্গে। তবে গত বছরের শুরুর দিকে তিন বছরের বাগদানের সম্পর্ক শেষ হয়।

গত বছরের আগস্টে অসীমের কনসার্টে উপস্থিত হন হানিয়া আমির। এরপর থেকেই তাদের পুনরায় সম্পর্কের গুঞ্জন শুরু হয়। অনুরাগীরা এই জুটিকে পুনরায় একসাথে দেখার জন্য মুখিয়ে রয়েছেন।

সব মিলিয়ে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করছেন না, এবং সামাজিক মাধ্যমে এই বিয়ে সংক্রান্ত চর্চা জোরদার হয়েছে।

হানিয়া ও অসীমের প্রেম এবং সম্ভাব্য বিয়ের বিষয়টি এখনও সরকারি ঘোষণা হয়নি। তবে ভক্তরা প্রতীক্ষা করছেন যে, যদি এই গুঞ্জন সত্যি হয়, তাহলে এটি পাকিস্তানি শোবিজের অন্যতম আলোচিত ঘটনা হিসেবে রেকর্ডে নাম লিখাবে।

-বিথী রানী মণ্ডল