ঢাবির ভাষাবিজ্ঞান বিভাগে শীতকালীন পিঠা উৎসব

‘হিম হিম মাঘের শেষ/ পিঠাপুলি লাগে বেশ’ স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগ আজ ০৮ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার বিভাগীয় প্রাঙ্গণে শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসব উদ্বোধন করেন। এসময় কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সদরুল আমিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন ড. মনিরা বেগম ও পিঠা উৎসব উপ-কমিটির আহবায়ক ড. মাশরুর ইমতিয়াজ উপস্থিত ছিলেন।
-বেলাল হোসেন