ডিম কাটলেট অনেক মজাদার

 

উপকরণ-
১। ডিম
২।পাওরুটি
৩। আধা
৪। জিরার গুঁড়া
৫। কাঁচামরিচ কুচি
৬। পেঁয়াজ কুচি
৭। চিলি ফ্লেক্স
৮। রসুন
৯। ধনিয়া পাতা
১০। তেল
১১। লবণ

প্রণালি-

দুইটা ডিম আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি ডিমগুলোকে গ্রেট করে নেওয়া হয়ে গেলে বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার আরো একটা বাটির মধ্যে চারটা ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি এবার এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আপনারা যদি বড় ব্রেডের স্লাইস ব্যবহার করেন সেক্ষেত্রে দুইটা ব্যবহার করবেন এবার এই ব্রেডের স্লাইস গুলোর থেকে পানিটাকে নিংড়ে ফেলে দিতে হবে সবগুলো ব্রেডের টুকরাই পানি নিংড়ে ফেলে তারপর যে ডিমটাকে গ্রেট করে রেখেছিলাম সেই ডিমের মধ্যে নিয়ে নিতে হবে সবগুলো রুটি নিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ দিয়েছি গরম মসলার গুঁড়া এক চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স আধা চা চামচ দিয়েছি আদা রসুন বাটা লবণ দিয়েছি এক চা চামচ দিয়েছি কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ কুচি আর এক টেবিল চামচ দিয়েছি ধনিয়া পাতা কুচি এবার সবকিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে মসলার সঙ্গে সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যায় মিশ্রণটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি।

এবার আরও একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে করে কোন আস্তদানা না থাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে যেই মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণের থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এভাবে করে গোল চ্যাপটা আকৃতির মত তৈরি করতে হবে চাইলে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিতে পারেন আবার চাইলে হাত দুইটাকে পানি দিয়ে ভালোভাবে ভিজিয়েও নিতে পারেন এবার একটা একটা করে কাটলেট এভাবে করে তৈরি করতে হবে আর যে ডিমের মিশ্রণটা তৈরি করলাম সেই মিশ্রণের মধ্যে ভালোভাবে গড়িয়ে নিয়ে ব্রেড দিয়ে দিতে হবে আর ব্রেড ক্রাম দিয়ে খুব ভালোভাবে এই কাটলেট গুলোকে কোট করতে হবে যাতে করে প্রতিটা সাইড থেকে ব্রেড ক্রাম দিয়ে কোটিং হয়ে যায় একইভাবে করে আমি আরও একটা কাটলেট ব্রেড ক্রাম দিয়ে কোট করে দেখিয়ে দিচ্ছি ।

সব কাটলেট যখন তৈরি করা হয়ে যাবে তখন এগুলোকে ভাজতে চলে যাব ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এবার একে একে কাটলেট গুলোকে দিয়ে দিলাম যখন কাটলেটের একটা সাইড ভাজা হয়ে যাবে তখন এই কাটলেট গুলোকে আমি উল্টে দিয়েছি অবশ্যই যখন এই কাটলেট গুলো তেলে ছাড়বেন তেলটাকে ভালোভাবে গরম করে নিবেন তা না হলে দেখা যাবে তেলে ছাড়ার সাথে সাথেই ব্রেড ক্রামের কোটিংটা খুলে যেতে পারে তো তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে কাটলেটগুলোকে ছাড়তে হবে আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে কাটলেট গুলোকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে সুন্দর রং চলে আসে এর মধ্যে কিন্তু কাটলেট গুলো ভাজা হয়ে গেছে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে চার পাঁচ মিনিটের মতো ভাজলে দেখবেন এর মধ্যে সুন্দর রং চলে আসবে।

-বিথী রানী মণ্ডল