গাজীপুরে নির্বাচনী ব্যালট পেপার বিতরণ স্থগিত করলেন রিটার্নিং অফিসার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গাজীপুর জেলায় নির্বাচনী ব্যালট পেপার বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে।

গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার বিতরণ কার্যক্রম ‘অনিবার্য কারণবশত’ স্থগিত করা হয়েছে। নির্বাচনী মালপত্র বিতরণের নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

তবে কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া  হলো, চিঠিতে তা উল্লেখ করা হয়নি।

-মাহমুদুল হাসান,শ্রীপুর,গাজীপুর