নতুন করে আলোয় ফিরছেন রিয়া চক্রবর্তী

একসময় ক্যামেরার সামনে দাঁড়ানোই ছিল রিয়া চক্রবর্তীর স্বাভাবিক জীবন। লাইট, ক্যামেরা আর অ্যাকশনের মধ্যেই গড়ে উঠছিল তার স্বপ্ন। বলিউডেসোনালি ক্যাবল’, ‘চেহরে’, ‘জালেবি মতো ছবিতে অভিনয়ের মাধ্যমে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছিলেন তিনি। কিন্তু ২০২০ সাল এসে সেই চলমান গল্পে হঠাৎ করেই এক ভয়াবহ ছেদ টেনে দেয়।

বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আকস্মিক মৃত্যুর পর রিয়ার নাম জড়িয়ে পড়ে বিতর্কে। সেই ঘটনায় শুধু তার অভিনয়জীবনই নয়, পুরো ব্যক্তিজীবনটাই এলোমেলো হয়ে যায়। যাঁকে একসময় বড়পর্দার নায়িকা হিসেবে দেখা যেত, তাঁকে তখন দেখা যাচ্ছিল টেলিভিশনের ব্রেকিং নিউজে, আদালতের সিঁড়িতে আর খবরের শিরোনামে। লাইটক্যামেরার জগৎ থেকে কার্যত নিজেকে সরিয়ে নিতে বাধ্য হন রিয়া।

এরপর কেটে গেছে প্রায় ছয় বছর। এই সময়টায় বড়পর্দা তো দূরের কথা, পর্দার আড়ালেও প্রায় অদৃশ্য ছিলেন তিনি। ২০২০ সালের পর একের পর এক ধাক্কা সামলাতে হয়েছে রিয়াকে। আইনি প্রক্রিয়া, সমাজের প্রশ্ন আর জনমতের আদালতে বারবার দাঁড়াতে হয়েছে তাঁকে। এক মাস সংশোধনাগারে কাটানো, সামাজিক ট্রল আর মানসিক ভাঙনসব মিলিয়ে সময়টা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। সেই সময় নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্ন জেগেছিল তার মনে।

জেলমুক্তির পর আলো থেকে দূরে থেকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা শুরু করেন রিয়া। দীর্ঘ লড়াই শেষে গত বছর আদালত থেকে ক্লিনচিট পান তিনি। সেই মুহূর্তটাকে তিনি বর্ণনা করেছিলেন বহুদিন পর স্বস্তির নিঃশ্বাস নেওয়ার মতো অনুভূতি হিসেবে।

এবার সেই দীর্ঘ বিরতির পর নতুন করে আলোয় ফিরছেন রিয়া চক্রবর্তী। সম্প্রতি নেটফ্লিক্স ঘোষণা করেছে তাদের আসন্ন ওয়েব সিরিজফ্যামিলি বিজনেস’-এর নাম। এই সিরিজের মাধ্যমেই অভিনয়ে প্রত্যাবর্তন হচ্ছে রিয়ার। তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কাপুর বিজয় বর্মাকে। অভিজ্ঞতা আর নতুন প্রজন্মের অভিনয়শক্তির এই সমন্বয় নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

সিরিজের ঘোষণা প্রকাশের পর সামাজিক মাধ্যমে টিজার শেয়ার করে নিজের উত্তেজনার কথাও জানিয়েছেন রিয়া। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘অভিনয়ই আমার পরিচয়। এত কিছুর পরেও আবার কাজে ফিরতে পারছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দ।

ফ্যামিলি বিজনেস’-এর মাধ্যমে রিয়ার পর্দায় ফেরা তাই শুধু নতুন একটি কাজ নয়; এটি ছয় বছরের অন্ধকারের পর নিজের গল্প নতুন করে বলার চেষ্টা। এই প্রত্যাবর্তন কতটা উজ্জ্বল হবে, তা সময়ই বলবে। তবে আপাতত, আবার ক্যামেরার সামনে দাঁড়ানোই তার জীবনের সবচেয়ে বড় জয়।

-বিথী রানী মণ্ডল