ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশের মধ্যেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
এই অভিনেতা ঢাকা-১৮ আসনের ভোটার। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর বেলা রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ কেন্দ্রে ভোট দেন নাটকের এই ‘বড় ছেলে’।
এদিন বেলা ৩টার দিকে উত্তরার আজিমপুরে অবস্থিত সেই স্কুলের সামনে গাড়ি থেকে নেমে হাসিমুখে ভোট দিতে কেন্দ্রের ভেতরে যেতে দেখা গেছে অপূর্বকে।
এসময় তাকে বেশ উচ্ছ্বসিতও দেখা গেছে।
মাহমুদ সালেহীন খান










