বিশ্বখ্যাত গোয়েন্দা শার্লক হোমসের অপরাধ সমাধানের রহস্য ও ছাত্রজীবনের রোমাঞ্চকর গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন ওয়েব সিরিজ ‘ইয়ং শার্লক’। ১৮৭০ দশকের প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজে শার্লককে দেখা যাবে এক সাহসী ও ডানপিটে তরুণ হিসেবে, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ ছাত্র।
একটি খুনের মামলায় জড়িয়ে শার্লক আন্তর্জাতিক ষড়যন্ত্রের মুখোমুখি হন। হিরো ফিয়েনেস টিফিন এই সিরিজে শার্লকের ভূমিকায় অভিনয় করছেন। এছাড়া কলিন ফার্থ ও জোসেফ ফিয়েন্সও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।
‘শার্লক হোমস’-এর বিখ্যাত চলচ্চিত্র পরিচালক গাই রিচি সিরিজের প্রথম দুটি পর্ব পরিচালনা করেছেন। মোট ৮ পর্বের এই সিরিজটি ৪ মার্চ, ২০২৬ মুক্তি পেতে যাচ্ছে। শার্লক ভক্তদের জন্য আরও সুখবর—ড্যানিয়েল রিচম্যান জানিয়েছেন, রবার্ট ডাউনি জুনিয়রকে নিয়ে ‘শার্লক হোমস ৩’-এর কাজ শীঘ্রই শুরু হবে, যা মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স’ শুটিং শেষ হওয়ার পর হবে।
-বিথী রানী মণ্ডল










