এই রেসিপিটি অল্প সময়ে রান্না করা যায় এবং ভাত, রুটি বা পুরির সঙ্গে এটি দারুণ মানায়।
উপকরণ
১। খাসির টাটকা কলিজা লাগবে আধা কেজি,
২। পেঁয়াজ কুচি,
৩। আদা বাটা,
৪। রসুন বাটা,
৫। কাঁচামরিচ বাটা,
৬। হলুদ গুঁড়া,
৭। মরিচ গুঁড়া,
৮। জিরা গুঁড়া,
৯। ধনিয়া গুঁড়া,
১০। লবণ,
১১। তেল ও সামান্য গরম মসলা
১২। পুরির জন্য প্রয়োজন হবে ময়দা,
১৩। লবণ,
১৪। পানি ও
১৫। তেল।
প্রণালি-
খাসির কলিজা ভালোভাবে ধুয়ে ছোট টুকরো করে কেটে নিন,এরপর লবণ, হলুদ আর সামান্য লেবুর রস মাখিয়ে ১০ মিনিট রেখে দিন, এতে কলিজার কাঁচা গন্ধ দূর হবে।একটি কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিন এবং হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। পেঁয়াজ ভাজা হলে আদা ও রসুন বাটা দিন। কাঁচা গন্ধ চলে গেলে কাঁচামরিচ বাটা ও সব গুঁড়া মসলা দিয়ে অল্প পানি ছিটিয়ে ভালোভাবে কষান।
মসলা তেল ছাড়তে শুরু করলে কলিজা কড়াইয়ে দিন। আঁচ মাঝারি রেখে নেড়ে নেড়ে রান্না করুন। ঢাকনা দিয়ে ৫ থেকে ৭ মিনিট রান্না করলেই কলিজা নরম হয়ে যাবে। প্রয়োজন হলে অল্প পানি দেওয়া যেতে পারে, তবে বেশি পানি নয়। শেষে সামান্য গরম মসলা ও ঘি দিয়ে নেড়ে চুলা বন্ধ করুন।
পুরি এখন বানানো। একটি পাত্রে ময়দার সঙ্গে লবণ মিশিয়ে ধীরে ধীরে পানি দিয়ে শক্ত খামি তৈরি করুন। খামি ঢেকে ১৫ মিনিট রেখে দিন। এরপর ছোট লেচি কেটে গোল করে বেলে নিন। কড়াইয়ে তেল ভালোভাবে গরম করে পুরির ভিতর কলিজা ভরে তারপর পুরি গরম তেলে ছাড়ুন এবং ফুলে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন।
-বিথী রানী মণ্ডল










