বর্তমান সময়ে নাকের নথ শুধুমাত্র বিবাহিত নারীদের মধ্যেই সীমাবদ্ধ নেই। অবিবাহিত তরুণীরাও ফ্যাশনের অংশ হিসেবে নথ পরছেন। ফটোশুট, উৎসব কিংবা বিশেষ অনুষ্ঠানে নথ এখন স্টাইল স্টেটমেন্টে পরিণত হয়েছে। ডিজাইনাররাও নথকে নতুন আঙ্গিকে উপস্থাপন করছেন, যা তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে।
সাধারণত নেইল পলিশ রিমুভার দুই ধরণের হয়: অ্যাসিটোন-ভিত্তিকএবং নন-অ্যাসিটোন। অ্যাসিটোন-ভিত্তিক রিমুভার খুব দ্রুত এবং কার্যকরভাবে নেইল পলিশকে ভাঙিয়ে দেয়। বিশেষ করে ডার্ক রঙ, লেয়ার্ড পলিশ বা গ্লিটারের ক্ষেত্রে এটি অনেকটা সময় ও শ্রম বাঁচায়। কিন্তু অ্যাসিটোন খুবই ড্রাইং — অর্থাৎ এটি নখ এবং কিউটিকেলের আর্দ্রতা দ্রুত কমিয়ে দেয়। যদি বার বার ব্যবহৃত হয়, তাহলে নখ ভঙ্গুর হয়ে যেতে পারে এবং কিউটিকেল শুষ্ক ও খসখসে হয়ে যেতে পারে।
অন্যদিকে নন-অ্যাসিটোন রিমুভার গঠনে তুলনামূলকভাবে নরম এবং কম শক্তিশালী।
সঠিকভাবে ব্যবহার করার কিছু টিপস-
১) কটন প্যাডে রিমুভার ভিজিয়ে নখের উপরে কিছুক্ষণের জন্য চাপ দিন — এতে পলিশ আলগা হয়ে যাবে।
২) প্রয়োজন ছাড়া বেশি ঘষাঘষি করবেন না, কারণ তা নখকে দুর্বল করতে পারে।
৩) পরের ধাপে হাত ধুয়ে নিন এবং ময়েশ্চারাইজার বা কিউটিকেল অয়েল লাগান — এতে আর্দ্রতা ফিরে পায়।
নেইল পলিশ রিমুভার যেন শুধু পলিশ সরায় তা নয় — সঠিক পণ্য ও ব্যবহার নখের স্বাস্থ্য, সৌন্দর্য ও পরিচর্যায় বড় ভূমিকা রাখতে পারে। যদি নিয়মিত পরিমিত ব্যবহারে নখকে যথাযথ যত্ন দেওয়া হয়, তাহলে নখ সবসময় সুস্থ, মজবুত এবং সুন্দর থাকবে।
বিথী রানী মণ্ডল/










