রিকশা প্রতীক নিয়ে মানুষের কাছে মুফতি আ. রউফ

সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা আসনে সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীকে পরিণত হয়েছে রিকশা। এই আসনে দশ দলীয় জোটের প্রার্থী হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা মুফতি আঃ রউফ রিকশা প্রতীক নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন। অল্প সময়ের মধ্যেই তিনি রিকশা মার্কার সালাম পৌঁছে দিয়েছেন মানুষের দোরগোড়ায়। ফলে এলাকাবাসীর কাছে রিকশা প্রতীকটি আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছে।

১ ফেব্রুয়ারি রবিবার বিকেলে রায়গঞ্জ পৌরসভার পল্লী বিদ্যুৎ মোড় থেকে বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে গণসংযোগ ও নির্বাচনী মিছিল শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আঃ রউফ, উপজেলা জামায়াতের আমির আলী মর্তুজা, সেক্রেটারি ডা. এস এম মনসুর আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান এ বি এম আঃ সাত্তার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. মো. কামরুল ইসলাম, সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন আকন্দ, পৌরসভার আমির আলহাজ্ব হোসেন আলী, সেক্রেটারি আলহাজ আব্দুল হক, সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম জাফর, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা জাকারিয়া, আলহাজ্ব খোরশেদ আলম, গোলাম আযম, মাওঃ আঃ আলী, খেলাফত মজলিসের সমাজকল্যাণ সম্পাদক রুহুল আমিন, জেলা যুব মজলিসের সমন্বয়ক মাওঃ মাহফুজুর রহমান, উপজেলা মজলিসের সেক্রেটারি মাওলানা আ. লতিফ, উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা রুহুল আমিন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক তরিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

-মো. কামরুল ইসলাম, সিরাজগঞ্জ