ইইউ টিমের সঙ্গে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈঠক

ছবি- সংগৃহীত।

ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) ইলেকশন অবজারভেশন টিমের সঙ্গে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শনিবার (১৭ জানুয়ারি) আসন্ন জাতীয় নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে।

শনিবার (১৭ জানুয়ারি) ইউরোপিয়ান ইউনিয়নের ইলেকশন অবজারভেশন টিমের প্রতিনিধি মার্সেল ন্যাগি (Political Analyst) ও সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সদস্যসচিব আতিক শাহরিয়া নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সদস্য সচিব আতিক শাহরিয়া। বিশ্ববিদ্যালয় সমন্বয়কারী ওয়াসিফ, যুগ্ম আহ্বায়ক কথা এবং অথোরাইজেশন টিমের মাশরাফি সরকারও উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে আতিক শাহরিয়া জুলাই গণঅভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয় থেকে শহীদ ও আহত ৩৩ জনকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচন পর্যবেক্ষণ প্রক্রিয়া এবং দেশের সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের শেষে আতিক শাহরিয়া জানান, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় খুব শিগগিরই গণভোটের পক্ষে একটি ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে। তিনি আরও বলেন, “এই প্ল্যাটফর্ম জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি ঐতিহাসিক প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে। বিশ্ববিদ্যালয় কোনো একক রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে যুক্ত হবে না, বরং গণতন্ত্র, জনগণের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান অব্যাহত রাখবে।”

মালিহা