মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় ওয়েসলিয়ান ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক প্রোগ্রামে স্কলারশিপ ঘোষণা করেছে, বাংলাদেশসহ সবাই আবেদন করতে পারবেন।
ইলিনয় ওয়েসলিয়ান ইউনিভার্সিটি (Illinois Wesleyan University) যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের ব্লুমিংটন শহরে অবস্থিত একটি প্রাইভেট লিবারেল আর্টস বিশ্ববিদ্যালয়। ১৮৫০ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের নানা বিষয়ে শিক্ষাদান করে থাকে, যার মধ্যে মানবিক, সামাজিক, বিজ্ঞান, ব্যবসা ও শিল্পকলার কোর্স অন্তর্ভুক্ত।
স্কলারশিপ প্রোগ্রামের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা প্রতি বছর $১৫,০০০ থেকে $৩৮,০০০ পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিষয় অধ্যয়ন করতে পারবেন।
স্কলারশিপের জন্য আবেদনযোগ্য শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে আগে ভর্তি হতে হবে, ন্যূনতম ৩.৫ সিজিপিএ অর্জন করতে হবে এবং ইংরেজি দক্ষতা সনদ দেখাতে হবে। ইংরেজি দক্ষতার জন্য আইইএলটিএস-এ ন্যূনতম ৬.৫ অথবা টোয়েফল আইবিটিতে ৮০ স্কোর থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে। বিস্তারিত তথ্য ও আবেদনপত্রের জন্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ মার্চ ২০২৬।
মালিহা










