৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত ৬৪০ জন শিক্ষককে এমপিওভুক্তির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে এ শিক্ষকদের এমপিওভুক্ত করে নোটিশ জারি করা হবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, সংশ্লিষ্ট শিক্ষকদের এমপিওভুক্তির প্রস্তাবনা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। তবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের স্বাক্ষর এখনো না থাকায় চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘৬৪০ জন শিক্ষকের এমপিওভুক্তির ফাইল প্রস্তুত রয়েছে। মহাপরিচালক স্বাক্ষর করলেই ফাইলটি আমাদের বিভাগে আসবে। এরপর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে অধিদপ্তর থেকে এমপিওভুক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’
এদিকে এমপিওভুক্ত হতে না পেরে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত অনেক শিক্ষক সদ্য প্রকাশিত সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করছেন। এর ফলে নতুন অনেক নিবন্ধনধারী চাকরির সুপারিশ থেকে বঞ্চিত হবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
সানা










