স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তির অনলাইনে তথ্য জমার সময়সীমা বাড়ল

ছবি- সংগৃহীত।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের জন্য অনলাইনে তথ্য প্রদানের সময়সীমা ১৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করেছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম এবং সহকারী পরিচালক (দাখিল ও এবতেদায়ি) ইবাদাৎ হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সময়সীমা বৃদ্ধির তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বে ১২ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত ছিল তথ্য জমা দেওয়ার সময়সীমা, যা এখন ১৮ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে মাদ্রাসা প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে, শিক্ষার্থীদের যাবতীয় তথ্য নির্ধারিত লিংকে প্রবেশ করিয়ে চাহিদা মেন্যু থেকে সঠিকভাবে জমা দিতে হবে। সুবিধার্থে অধিদপ্তর একটি নমুনা কপি ও ইউজার ম্যানুয়াল সরবরাহ করেছে।

অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের তথ্য অনলাইনে নিশ্চিত করা হলে উপবৃত্তির অর্থ দ্রুততম সময়ে শিক্ষার্থীদের কাছে পৌঁছানো সম্ভব হবে।

মালিহা