বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যােগে বইপড়া কর্মসূচির উদ্বোধন

শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যােগে ২০২৬ সনের বইপড়া কর্মসূচি শুরু হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে লাইব্রেরি মিলনায়তনে শিক্ষার্থীদের বই বিতরণের মধ্যদিয়ে এই কর্মসূচি শুরু হয়।

এবারের বইপড়া কর্মসূচিতে শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের ২৩০জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। ২৮ সপ্তাহব্যাপী কর্মসূচিতে একজন শিক্ষার্থী ২০টি বই পড়বে। পরে মূল্যায়নের মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে। তবে এবার কর্মসূচিতে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে লাইব্রেরির পক্ষ থেকে পুরস্কার হিসেবে বই উপহার দেওয়া হবে।

বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সংগঠক ম. আলতাফুর রহমানের সভাপতিত্বে বইপড়া কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমান, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন, সাবেক সহসাধারণ সম্পাদক মো. রাজু আহমদ, বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সংগঠক সত্যজিত আচার্য চন্দন, সিদ্ধার্থ রঞ্জন আচার্য, অভিভাবক মো. নাজমুল হক।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বইপড়ার নিয়মাবলি তুলে ধরেন ম. আলতাফুর রহমান।

বক্তারা বলেন, বই জানাবোঝার আগ্রহ বাড়ায়। জ্ঞান অন্বেষণে নতুন প্রজন্মকে বইপড়ায় উদ্বুদ্ধ করতে হবে। বই সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লাইব্রেরির পক্ষ থেকে বইপড়া কর্মসূচিতে সব ধরণের সহযোগিতা দেওয়া হবে।

মোঃ মাইনুদ্দীন, সুনামগঞ্জ