ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) প্রস্তাবিত নতুন গবেষণা ভবনের নামকরণ করা হয়েছে ‘শহীদ ওসমান হাদি বহুমুখী গবেষণা কেন্দ্র’। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের জন্য বড় বাজেটের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
প্রকল্পের আওতায় ৪ তলাবিশিষ্ট পুরাতন একাডেমিক ভবন ভেঙে সেখানে ১৭ তলা বিশিষ্ট আধুনিক গবেষণা কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা ভবনের নাম শহীদ ওসমান হাদির নামে প্রস্তাব করেন। এর অংশ হিসেবে শনিবার তারা পুরাতন ভবনের সামনে ‘শহীদ ওসমান হাদি বহুমুখী গবেষণা কেন্দ্র’ লেখা একটি ব্যানার টাঙান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ডুয়েটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদুর রহমান পার্থ ব্যানারের ছবি পোস্ট করে লেখেন, “শহীদ ওসমান হাদি এদেশের আজাদীর আন্দোলনের কণ্ঠস্বর। এম-ডুয়েট প্রকল্পে প্রস্তাবিত ১৭ তলা ভবনের নাম শহীদ ওসমান হাদি বহুমুখী গবেষণা কেন্দ্র। শহীদ ওসমান হাদি বাঁচুক যুগ যুগান্তরে।”
মালিহা










