ইন্ডোর প্ল্যান্টের যত্নে কলার খোসা

ইন্ডোর প্ল্যান্টকে সুস্থ ও সবুজ রাখতে প্রাকৃতিক সার ব্যবহার করা সবচেয়ে ভালো উপায়। কলার খোসা একটি উপযুক্ত অর্গানিক সার, কারণ এতে থাকে পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, যা গাছের বৃদ্ধি ও ফুল-ফল ধরতে সাহায্য করে।

কেন কলার খোসা ব্যবহার করবেন

  • পটাশিয়াম: গাছের শিকড় মজবুত করে ও ফুল-ফল বাড়ায়।
  • ফসফরাস: নতুন পাতা ও ফুল গজাতে সাহায্য করে।
  • ক্যালসিয়াম: পাতাকে শক্ত রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
  • ম্যাগনেসিয়াম: পাতার সবুজ রঙ উজ্জ্বল করে।

ব্যবহার করার উপায়

  • কলার খোসা ছোট টুকরো করে কেটে একটি জারে রাখুন।
  • পানি দিয়ে ভরে ২–৩ দিন রেখে দিন।
  • এরপর সেই পানি গাছের গোড়ায় দিন।

কলার খোসার শুকনো সার

  • খোসা রোদে শুকিয়ে নিন।
  • শুকনো খোসা ব্লেন্ডারে গুঁড়া করে নিন।
  • মাটির সঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় দিন।

দীর্ঘমেয়াদে ধীরে ধীরে পুষ্টির জন্য

  • সরাসরি কলার খোসা ছোট টুকরো করে কেটে মাটির নিচে পুঁতে দিন।

·         সময়ের সাথে সাথে খোসা পচে গিয়ে মাটিকে উর্বর করবে।

যত্নের টিপস

  • মাসে ১–২ বার ব্যবহার করলেই যথেষ্ট।
  • অতিরিক্ত এই সার প্রয়োগ করলে মাটিতে পোকা বা দুর্গন্ধ দেখা দিতে পারে।
  • সবসময় খোসা ছোট টুকরো করে ব্যবহার করুন যাতে দ্রুত পচে যায়।
  • তরল সার ব্যবহার করলে গাছের গোড়ায় সরাসরি দিন, পাতায় নয়।

উপকারিতা

  • গাছ দ্রুত বাড়ে ও সতেজ থাকে।
  • পাতার রঙ উজ্জ্বল হয়।
  • ফুল ও ফল বেশি আসে।
  • মাটির উর্বরতা বাড়ে।