ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিসিবির বৈঠক

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বুধবার বিকেলে বৈঠক করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের ১৪ পরিচালক। অন্যরা সম্ভবত জুম মিটিংয়ের মাধ্যমে যুক্ত হয়েছেন।

আজকের সভা অনুষ্ঠিত হবে ক্রীড়া উপদেষ্টার অফিসে। এজেন্ডা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েই হতে যাচ্ছে। মিটিং শেষেই হয়তো জানা যাবে আরও বিস্তারিত।

প্রসঙ্গত, আইপিএল থেকে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর বাংলাদেশ সিরিজে পাল্টা পদক্ষেপ নিয়েছে। এ নিয়ে উত্তাল বাংলাদেশের ক্রীড়াঙ্গন। বিসিবি আইসিসিকে জানিয়েছে, ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না।

গত রাতের একটি জবাবে আইসিসি জানিয়েছে, তারা বাংলাদেশ দলের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করবে। পাশাপাশি, বিসিবির উত্থাপিত নিরাপত্তা ও উদ্বেগের বিষয়গুলো সমাধানে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

– এমইউএম