ব্রাজিল জাতীয় দলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন আপাতত পিছিয়ে গেছে। ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, সেলেসাও প্রধান কোচ কার্লো আনচেলত্তি মার্চে অনুষ্ঠিতব্য দুটি প্রস্তুতি ম্যাচে নেইমারকে দলে ডাকছেন না।
দীর্ঘদিন চোটে ভোগার পর সম্প্রতি সান্তোসের হয়ে মাঠে ফিরেছেন নেইমার, তবে আনচেলত্তি চান, আন্তর্জাতিক ফুটবলে ফেরার আগে ক্লাব পর্যায়ে ধীরে ধীরে ফিটনেস ও ছন্দ পূর্ণভাবে ফিরে পান।
মার্চে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দুইটি প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে। এই ম্যাচগুলোতে নতুন ও বিকল্প খেলোয়াড়দের পরীক্ষা করার পরিকল্পনা রয়েছে। তবে নেইমারের শারীরিক অবস্থার ওপর টিম ম্যানেজমেন্ট নিবিড় নজর রাখছে।
মৌসুমের শেষভাগে ফিটনেস সন্তোষজনক হলে তার জাতীয় দলে প্রত্যাবর্তনের সুযোগ তৈরি হতে পারে। ২০২৬ বিশ্বকাপের আগে ব্রাজিল দল অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় গড়ার লক্ষ্য রাখছে।
-এমইউএম










