আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু ১ মার্চ

ছবি- সংগৃহীত।

২০২৬ খ্রিষ্টাব্দের আলিম পরীক্ষার ফরম পূরণ আগামী ১ মার্চ থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) মাদরাসা শিক্ষা বোর্ডের জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি বোর্ডের আওতাধীন আলিম পর্যায়ের সব মাদরাসার অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৬ সালের আলিম পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষা সম্পন্ন করে তার ফল আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে।

মালিহা নামলাহ