রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে পরিচালিত ১৮ মাস মেয়াদি প্রফেশনাল মাস্টার ইন গভর্নেন্স স্টাডিজ (পিএমজিএস) প্রোগ্রামের ১৯তম ব্যাচের প্রথম সেমিস্টারে ভর্তির জন্য যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে।
আবেদনপত্র সংগ্রহ ও জমাদান:
ভর্তিচ্ছু প্রার্থীরা আগামী ২৯ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। আবেদনপত্রের মূল্য এক হাজার পাঁচশত (১,৫০০) টাকা, যা নগদে পরিশোধ করতে হবে।
কার্যালয়ের সময়সূচি—
শনিবার থেকে বৃহস্পতিবার: সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত
শুক্রবার: বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত
এছাড়াও নির্ধারিত বার কোড স্ক্যানের মাধ্যমে অনলাইন আবেদন করার সুযোগ রয়েছে।
যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্রের সঙ্গে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল পরীক্ষার সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।

মালিহা নামলাহ










