প্যানকেক খেয়ে কমবে ওজন, শুধু ময়দার বদলে মেশান ওটস

ময়দার থেকে অনেক বেশি স্বাস্থ্যকর ওটস। ওটসের মধ্যে ফাইবারের পাশাপাশি প্রয়োজনীয় পুষ্টি রয়েছে। আর ওটসের প্যানকেক বানানোর সময় পছন্দমতো সবজিও মেশাতে পারেন। এতে প্যানকেকের পুষ্টিগুণ আরও বেড়ে যাবে।
প্যানকেক খুব বেশি স্বাস্থ্যকর নয়। কারণ প্যানকেকে ময়দা থাকে। স্বাস্থ্যকর ও মুখরোচক জলখাবারের খোঁজে থাকলে ওটস দিয়ে প্যানকেক বানাতে পারেন। বরং ওটসের প্যানকেককে আরও মশলাদার করে তুলতে পারে। ময়দার থেকে অনেক বেশি স্বাস্থ্যকর ওটস। ওটসের মধ্যে ফাইবারের পাশাপাশি প্রয়োজনীয় পুষ্টি রয়েছে। আর ওটসের প্যানকেক বানানোর সময় পছন্দমতো সবজিও মেশাতে পারেন। এতে প্যানকেকের পুষ্টিগুণ আরও বেড়ে যাবে। এই প্যানকেক খেলে আপনার ওজন কমবে এবং কোলেস্টেরলও থাকবে হাতের মুঠোয়। সবজি ও ওটস দিয়ে কীভাবে মশলাদার প্যানকেক বানাবেন, রইল টিপস।
উপাদান
১ কাপ ওটস, ১ কাপ দুধ, ১টা ডিম, ১/৪ পেঁয়াজ কুচানো, ১/৪ গাজর গ্রেট করা, ১/৪ ক্যাপসিকাম, ১ চামচ বেকিং পাউডার, ১/২ চামচ বেকিং সোডা, ১/২ চামচ জিরে গুঁড়ো, ১/২ চামচ লাল লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবন এবং প্যানকেক ভাজার জন্য পরিমাণ মতো তেল বা মাখন।
ওটসের প্যানকেক তৈরি করার প্রণালী:
ওটস ব্লেন্ডারে গুঁড়ো করে নিন। ওটসের গুঁড়োর সঙ্গে বেকিং পাউডার, বেকিং সোডা, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো ও পাপরিকা মিশিয়ে দিন। এই শুকনো উপকরণগুলো একে-অপরের সঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এরপর এতে দুধ, ডিম ও পেঁয়াজ কুচি মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। প্যানকেকের ব্যাটার খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। প্যানকেকের ব্যাটার তৈরি হয়ে গেলে এতে কেটে রাখা গাজর ও ক্যাপসিকাম মিশিয়ে দিন। ননস্টিকের কড়াইতে অল্প তেল বা মাখন ব্রাশ করুন। এবার এতে ব্যাটার অল্প পরিমাণে দিয়ে প্যানকেক বানিয়ে নিন। আচার দিয়ে খেতে পারেন ওটসের প্যানকেক।

সানা