শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

ছবি: প্রথম আলো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে রওনা হয়েছেন। শনিবার বেলা পৌনে ১১টার কিছু পরে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণ–অভ্যুত্থানে আহত কোনো ব্যক্তি বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন না থাকায় তারেক রহমান সেখানে যাবেন না। কবর জিয়ারত শেষে তিনি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন করবেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। দীর্ঘদিন লন্ডনে নির্বাসিত জীবন শেষে তাঁর এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় বিপুল জনসমাগম দেখা যায়। পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত সংবর্ধনা সমাবেশে সারা দেশ থেকে বিএনপির মনোনীত প্রার্থীরা অংশ নেন। তাঁরা নিজ নিজ এলাকা থেকে নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে সমাবেশে যোগ দেন।

সাবরিনা/