বাবার কবর জিয়ারতে রওনা হয়েছেন তারেক রহমান

ছবিসূত্র: চ্যানেল আই

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমা নামাজের পর গুলশানের বাসা থেকে লাল-সবুজ বুলেটপ্রুফ বাসে করে জিয়া উদ্যানের দিকে রওনা হয়েছেন, যেখানে তিনি পিতার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন।

এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তার আগমনের জন্য স্মৃতিসৌধ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে এবং বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। স্থানীয় বিএনপি নেতারা জানান, ৫০ হাজারের বেশি মানুষ প্রিয় নেতাকে দেখতে সাভার মহাসড়কে অবস্থান নেবেন।

সাবরিনা রিমি/