দেশে শীতের তীব্রতা বাড়ছে, ঘন কুয়াশার সতর্কতা

ছবিসূত্র: খবর সংযোগ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবার যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের কারণে শীতের প্রভাব বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে আগামী কয়েক দিনে সারা দেশে কুয়াশা এবং ঠান্ডার তীব্রতা বাড়তে পারে।

আজ সন্ধ্যা থেকে শনিবার পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে, যা উড়োজাহাজ, নৌপরিবহন ও সড়ক যোগাযোগে সাময়িক ব্যাঘাত ঘটাতে পারে। শনিবার থেকে সোমবার এবং সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত দেশব্যাপী হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে, বিশেষ করে উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আগামীদিনে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

সাবরিনা রিমি/